Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার করতেন স্বামী-স্ত্রী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২১, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার শহরে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২০ এপ্রিল) রাতে শহরের শহীদ সরণীর জলিলের দোকান মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা মো. একরাম হোসেন (৪৫) ও তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তাদের আদি বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।

ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, সোমবার রাতে অ্যাম্বুলেন্সযোগে মাদকের একটি চালান পাচারের গোপন খবর পেয়ে শহীদ সরণী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। তল্লাশি করে অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।