Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বুড়িমারী বন্দরে ৪ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২১, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ভারতের বিধান সভার নির্বাচনকে ঘিরে টানা ৪ দিন বন্ধ থাকছে ত্রি-দেশীয় বাণিজ্যিক কেন্দ্রখ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম।

আজ ( মঙ্গলবার) সকালে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ভারতের বিধান সভার নির্বাচন উপলক্ষ্যে ভারতের পস্চিবঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে সোমবার একটি পত্র পাঠান। যাতে বলা হয়েছে, বিধান সভার নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার, ২১ এপ্রিল থেকে বৃহস্পতিবার, ২৩ এপ্রিল পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে আদেশ প্রদান করেন, যার আদেশ নং ২১। এ কারণে ওই ৩ দিন বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া বিধান সভার নির্বাচনের ছুটির সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি মিলে বুড়িমারী স্থলবন্দর টানা ৪ দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। আগামী শনিবার, ২৫ এপ্রিল থেকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বলেন, ভারতের বিধান সভা নির্বাচন ঘিরে মঙ্গলবার থেকে টানা ৪ দিন বুড়িমারী স্থলবন্দরে সকল ধরনের পন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। যার নোটিশ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপ পরিদর্শক(এসআই) সাইফুর রহমান বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা যাতায়ত করতে পারবেন না। তবে চিকিৎসা ও ভুটান নেপালগামীরা এ ইমিগ্রশন হয়ে যাতায়ত করতে পারবেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।