Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কুমিল্লায় মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২১, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর দল। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ২০ এপ্রিল রাতে র‌্যাবের একটি বিশেষ দল শহরের বাগিচাগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর আগে সকালে বুড়িচং থানার মিরপুর এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে মহসিন (৫৯) ও আলী আজগর কালু (৬৪) নামের দুই ব্যক্তিকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। অপরদিকে রাতে শহরের টমছমব্রিজ ও রসুলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. অলিউল্লাহ সুমন (৫৫) ও মিন্টু মিয়াকে (৪৯) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মহসিন ও আলী আজগর কালু দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।