Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে যৌথ অভিযান দুই ব্যবসায়ীর জরিমানা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২১, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় পুলিশ- বিজিবির সহযোগিতায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ২২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

২১ এপ্রিল (সোমবার) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই দুই ব্যবসায়ীকে এ অর্থদন্ড প্রদান করেন। উপজেলার কয়া বাজারের মুদি দোকানদার জালাল উদ্দিনকে অধিক লাভের আশায় মানবদেহের জন্য ক্ষতিকারক অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের অপরাধে ২২ হাজার টাকা এবং ডিলার পয়েন্টে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খুচরা বিক্রেতাদের নিকট ডিজেল বিক্রির অপরাধে পৌর শহরের ডিলার বাবুকে ৫শ টাকা জরিমানা করা হয় ।

পরে মানুষের মাঝে জন- সচেতনতা সৃষ্টির লক্ষে জনসম্মুখে অবৈধ যৌন উত্তেজক সিরাপ গুলো ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ ও বিজিবি সদস্যরা সহযোগিতা করেন। অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ বলেন, বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ভোক্তাদের অবৈধ পণ্য ক্রয় বিক্রয় না করা ও সঠিক দামে ক্রয় বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।