Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালিতে ইরানের বোটে গুলির নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে ইরানের যেসব বোট মাইন স্থাপন করছে সেগুলোতে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, সেসব বোটে থাকা ইরানি সেনাদেরও হত্যা করতে বলেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রুথে লিখেছেন, “আমি নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি যে, হরমুজ প্রণালির জলসীমায় মাইন স্থাপনকারী যেকোনো বোট (নৌকা)—তা আকারে যতই ছোট হোক না কেন—দেখা মাত্রই যেন সেটিকে গুলি করে ধ্বংস করা হয় (বর্তমানে ইরানের নৌবাহিনীর ১৫৯টি জাহাজের সবগুলোই কিন্তু সমুদ্রের তলদেশে!)। এ বিষয়ে বিন্দুমাত্র ইতস্তত করার অবকাশ নেই। এছাড়া আমাদের মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে প্রণালিটি পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে। আমি আদেশ দিচ্ছি যে, এই কাজ বন্ধ হবে না; বরং এখন থেকে আগের চেয়ে তিনগুণ বেশি গতিতে এই অভিযান চলবে।”

ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। তিনি বলেছেন, যতদিন ইরান তাদের সঙ্গে চুক্তি না করবে ততদিন ইরানের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে না এবং হরমুজও খোলা হবে না।

ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানিরা এখন নিজেদের মধ্যেই লড়াই করছে। তারা জানে না তাদের বর্তমান নেতা কে। আর লড়াইটি কট্টরপন্থি আর মধ্যমপন্থিদের মধ্যে হচ্ছে বলে দাবি করেন তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।