Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানে অভিযানে মোসাদের ২৪০ গুপ্তচর গ্রেপ্তার!

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোসাদের গুপ্তচর

মোসাদের গুপ্তচর

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এ তথ্য জানিয়েছে, যার উদ্ধৃতি দিয়েছে আল জাজিরা।

কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে ১৫৫ জনকে আটক করা হয়। আইআরজিসির দাবি, গ্রেপ্তারকৃতরা সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে জড়িত। এদের মধ্যে মোসাদ–এর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে চারজনকে গুপ্তচর হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে কুর্দিস্তান প্রদেশে অভিযানে ১১ জনকে আটক করার পাশাপাশি একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দের কথাও জানিয়েছে আইআরজিসি। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে রাজধানী তেহরানে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।