Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী -রায়পুরা রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ এর ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বির্ল্ডাস এর সার্বিক ব্যবস্থাপনায় রেললাইনের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসিংদী টু রায়পুরা আমিরগঞ্জ রেলস্টেশন রোডের দুই পাশের অবৈধ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করতে অভিযান করেছেন রায়পুরা উপজেলা প্রশাসন |


রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা থাকার কারনে প্রতিদিন যানজট ভুগান্তির শিকার রক্ষা পেতে এলাকাবাসীর র্দীঘদিনের দাবী| এলাকাবাসীর দাবী বাস্তবায়ন করতে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে শহীদ জিয়ার আর্দশের সৈনিক অন্যায়ের বিরোদ্ধে প্রতিবাদী সৎ সাহসি জনপ্রিয় নেতা নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নেতৃত্বে আজ সকালে নরসিংদী টু রায়পুরা আমিরগঞ্জ রেলস্টেশন রোডের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা প্রশাসন|


এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা, নরসিংদী সড়ক ও জনপথ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী রেজা ই রাব্বি, উপজেলা সহকারী কমিশনার ভুমি মুন মুন পাল,রায়পুরা থানা অফিসার ইনর্চাজ মো: মজিবুর রহমান| আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা,পৌরসভা,ইউনিয়ন বিএনপির কয়েক হাজার নেতার্কমী|


স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুরা-আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার ও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সড়কের দুই পাশ দখল করে দোকানপাট এবং অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা ও সিএনজি রাখার ফলে দিনভর তীব্র যানজট লেগেই থাকতো| এতে জেলা শহরে যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হতেন| রায়পুরা-নরসিংদী সড়কটি সংস্কার ও চার লেনে সম্প্রসারণের লক্ষে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে কয়েকদিন আগেই নোটিশ দেওয়া হয়েছিল| নির্ধারিত সময়ের মধ্যে দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় শনিবার একটি এক্সক্যাভেটর (ভেকু) নিয়ে প্রশাসন অভিযানে নামে|


গত ৩বছর ধরে নরসিংদী টু রায়পুরা রাস্তা প্রশস্ত করণের উন্নয়ন কাজ অব্যাহত আছে| ২০২৫ সালেই রাস্তা প্রস্থত করণের কাজ সমাপ্ত হওয়ার কথা| কিছু সংখ্যক প্রভাবশালীরা নিজেদের আঞ্চলিক ক্ষমতার প্রভাব দেখিয়ে, ভূয়া দলিল সৃজন করে জায়গার মালিক সেজে সরকারি রাস্তার উপরে হোটেল সহ বিভিন্ন দোকানপাট গড়ে তুলেন একটি প্রভাব শালী মহল| সরকারী জায়গাতে অবৈধ দোকানপাট নির্মাণ করে বছরের পর বছর ভোগদখল করে আসছিল একটি প্রভাবশালী মহল| তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারছেনা| প্রশাসনের লোকজন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করতে আসলে তাদের উপর হামলা করা হয়| সড়ক ও জনপথ বিভাগ এর ঠিকাদার রানা বির্ল্ডাস আইনী প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ অভিযান করেণ| এ উদ্যোগ গ্রহন করায় এলাকাবাসী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সহ স্থানীয় প্রশানের কর্মকর্তাদের এলাকার ভুক্তভোগী হাজার হাজার মানুষ সামাজি যোগাযোগ মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঝড় তুলেন|

অভিযান চলাকালে এমপি আশরাফ উদ্দিন বকুল বলেন, “নরসিংদী থেকে রায়পুরা পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে চার লেনের সড়ক নির্মাণ করা হবে| হাসনাবাদে রেলওয়ের জায়গা দখল করে অনেক দোকানপাট নির্মাণ করা হয়েছিল, যার ফলে সড়ক ও জনপদ বিভাগ কাজ করতে পারছিল না| বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে রাস্তা দখল করে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছিল; আজ সেগুলো উচ্ছেদ করে রাস্তার কাজের পথ সুগম করা হচ্ছে|” অভিযানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোতায়েন থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন| দীর্ঘ কয়েক বছর পর জনগুরুত্বপূর্ণ এই বাজারটিতে উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক সম্প্রসারণ করায় স্থানীয় বাসিন্দা এবং সাধারণ যাত্রীরা ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন|


আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।