Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কুয়েত থেকে সীমিত পরিসরে ঢাকাসহ ১৭ দেশে ফ্লাইট শুরু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

৫৫ দিন বন্ধ থাকার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪ ও টার্মিনাল ৫ আগামী ২৬ এপ্রিল (রোববার) থেকে সীমিত পরিসরে পুনরায় চালু করা হবে। এর মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানিয়েছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে কিছু দেশে ফ্লাইট চালু করা হচ্ছে, যার মধ্যে ঢাকাসহ মোট ১৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে কুয়েত এয়ারওয়েজ। অন্যদিকে জাজিরা এয়ারলাইন্স ৯টি দেশে ফ্লাইট চালু করলেও ঢাকা রুটে আপাতত ২ মে পর্যন্ত দাম্মাম হয়ে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা ও গন্তব্য বাড়ানো হবে।

এদিকে শুক্রবার (২৪ এপ্রিল) থেকে কুয়েতে খেলাধুলা, সভা-সেমিনার, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়েছে। এতে দেশটির জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।