Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ওয়াশিংটন ডিসিতে গুলিবর্ষণের ঘটনায় ইরান জড়িত নয়: ট্রাম্প

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনায় ইরান জড়িত নয়। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এ হামলাকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শিগগিরই এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।

ওয়াশিংটনের পুলিশপ্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় আর কোনো সন্দেহভাজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক ব্যক্তি এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেন।

এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তড়িঘড়ি করে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ওই বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। পরে তিনি সংবাদ সম্মেলন আয়োজন করার কথা জানান।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সন্দেহভাজন ব্যক্তি ছিল ‘সম্ভাব্য আততায়ী’। তার কাছে একাধিক অস্ত্র ছিল। তিনি বলেন, লোকটি সিকিউরিটি চেকপোস্ট ভেঙে ভেতরে চলে এসেছিল।

তিনি জানান, ‘আমাদের একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি বেঁচে গেছেন কারণ তিনি একটা খুব ভালো বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন।’ ‘আজ রাতে যা কিছু হয়েছে আমরা তা খতিয়ে দেখেছি। আমি বলব, এই ভবন খুব একটা নিরাপদ নয়।’ আগামী ৩০ দিনের মধ্যে এই অনুষ্ঠানের নতুন সময়সূচি দেওয়া হবে এবং তা হবে আগের চেয়ে আরও আকর্ষণীয়। 

এ ছাড়া পরিস্থিতির খবর প্রচারের ক্ষেত্রে সংবাদমাধ্যম যে অত্যন্ত ‘দায়িত্বশীল’ ভূমিকা পালন করেছে, সেজন্য তিনি সাংবাদিকদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ঘটনাটি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য একটি অত্যন্ত ট্রমাটিক অভিজ্ঞতা ছিল।

প্রেসিডেন্ট জানান, শুরুতে তিনি অনুষ্ঠান ছেড়ে যেতে চাননি। তিনি বলেন, আমি থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।