Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ট্রাম্পের অনুষ্ঠানে হামলাকারী কে এই যুবক?

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এক অনুষ্ঠানস্থলের বাইরে ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

এপির এক প্রতিবেদনে জানা যায়, হোটেলের বলরুমে যখন মূল অনুষ্ঠান চলছিল তখন হঠাৎ বাইরে গুলির শব্দ শোনা যায়। ওই সময় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি হোটেলের ভেতরেই অবস্থান করছিলেন। গুলির শব্দ পাওয়ার সাথে সাথে ইউএস সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এবং স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) হামলাকারীর পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, আটক ব্যক্তির নাম কোল টোমাস অ্যালেন (৩১)। 

তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। পুলিশের ধারণা, ওই ব্যক্তি ওই হোটেলেই অবস্থান করছিলেন, যার ফলে নিরাপত্তা বলয় পেরিয়ে তিনি সহজেই ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন।

আটক ব্যক্তির কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল জানান, হামলাকারীর মূল উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। 

এ ছাড়া তিনি ঠিক কাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে হেফাজতে নিয়ে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে প্রাথমিকভাবে মামলা করা হচ্ছে। সোমবার তাকে ফেডারেল আদালতে হাজির করা হবে। 

এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘বন্দুকধারীকে আটক করা হয়েছে।’ তিনি এবং তার প্রশাসনের সব সদস্য নিরাপদ ও অক্ষত আছেন বলেও নিশ্চিত করেন তিনি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।