ঢাকা শুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের গ্যারেজে কৃষকদের প্রনোদনার বীজ পচে নষ্ট অবস্থায় পড়ে আছে।

সেখানে প্রনোদনার একটি টিলা কিলার নতুন মেশিনও অযত্নে অবহেলায় পড়ে আছে।
সেখানে দেখা যায় দুটি বস্তায় প্রায় ২০০ প্যাকেট বিএডিসির এসএল ৮এইচ সুপার হাইব্রিড জাতের বীজের প্যাকেট পচে নষ্ট হয়ে যাচ্ছে। যাতে বীজের প্যাকেটের গায়ে তারিখ দেওয়া আছে ২০২৫/২৬ খ্রি:।

এবিষয়ে ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ আলীর সাথে কথা বললে তিনি সাংবাদিকদের সাথে রাগান্বিত অবস্থায় বলেন,আমার পারমিশন ছাড়া নষ্ট বীজ ও মেশিনের ছবি তোলে অপরাধ করেছেন। কাজটি ভালো করেন নি। আর উপযুক্ত কৃষক না পাওয়ায় মেশিনের তার ইদুর কেটে দিয়েছে।

সরবরাহকারী প্রতিষ্ঠান যদি ঠিক করে দেয় তাহলে মেশিন বিতরণ করবো। আর বীজের বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেন নি। তিনি বলেন কৃষক বীজ না নিয়ে গেলে আমি কি তাদের ঘরে গিয়ে দিয়ে আসবো।

 

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।