ঢাকা শুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরা এলাকায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী জেরিন জামান তুবা (১৪) উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এলাকায় পৌঁছালে আসামি লামিন ইসলাম (১৯) ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা মো. কামরুজ্জামান (৪৯) উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৩, তারিখ ২৩/০৪/২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পরপরই তদন্ত শুরু করে পুলিশ। উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ)-এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন)-এর তত্ত্বাবধানে উত্তরা পূর্ব থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে গাজীপুরের পুবাইল থানাধীন একটি এলাকা থেকে মূল আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত শিক্ষার্থী তুবাকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।