ঢাকা শুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর ১লা মে বিশ্বব্যাপী পালিত হয়, যা ১৮৮৬ সালে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করে।

পুলিশি হামলায় নিহত শ্রমিকদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি শ্রমিক শ্রেণির অধিকার, সংহতি ও শোষণ থেকে মুক্তির প্রতীক। আর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে ।শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন হিসেবে মে দিবস প্রতি বছরের ১লা মে পালিত হয়।
এরই ধারাবাহিকতায় খুলনার পাইকগাছার পৌরসভা, সোলাদানা, বাঁকা সহ বিভিন্ন জায়গায় শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এরই অংশ হিসেবে উপজেলার সোলাদানা ইজিবাইক সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন সোলাদানা ইউনয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, সোলাদানা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আমিনুর রহমান, কিশোর কুমার মন্ডল ও ইউপি সদস্য বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকরা এ সময় তাদের দাবি তুলে ধরেন। অনেক জায়গায় শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে সংশ্লিষ্টরা মনে করেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।