মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

জামায়াতের ৩ নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন সংকটাপন্ন

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির আক্রমণে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামের স্থানীয় রব্বানি মিয়ার বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ মৌমাছির একটি ঝাঁক তাদের ওপর আক্রমণ করে। এতে তারা মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করলেও ততক্ষণে তিনজনই আক্রান্ত হন।

প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, হঠাৎ করেই মৌমাছির ঝাঁক এসে আক্রমণ চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।


সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারহানা বিনতে ফারুক জানান, ভিমরুলের কামড়ে আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে তোজাম্মেল মিয়াকে প্রায় ৪০টির মতো কামড় দেওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয়েছে।


অপর আহত সামিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।