বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কৌশলে ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এসময় তাদের কাছ থেকে ৪টি ছিনতাইকৃত ইজিবাইক, ২টি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডিবির ওসি ইকবাল বাহার জানান, ৫ মে দায়ের করা একটি মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে প্রথমে বগুড়া শহরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রংপুরের হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত আরও ২ জনকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল এক ইজিবাইক চালককে ভুয়া সিভিল পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে কৌশলে তার গাড়ি ছিনতাই করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।