শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোনাতলা রেল স্টেশনে নতুন যুগের সূচনা: সকল আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট সুবিধা চালু

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার সোনাতলা রেল স্টেশন আধুনিক সেবায় একধাপ এগিয়ে গেছে। এখন থেকে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা যাত্রীরা সোনাতলা স্টেশন থেকে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট নিয়মিতভাবে অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

এতে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং সহজেই ঘরে বসে টিকিট নিশ্চিত করা সম্ভব হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সোনাতলা স্টেশন থেকে নিয়মিতভাবে দুটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে—
রংপুর এক্সপ্রেস: সাধারণ আসন ২৫টি, এসি/স্নিগ্ধা ৫টি।
লালমনি এক্সপ্রেস: সাধারণ আসন ২৫টি, এসি/স্নিগ্ধা ৫টি।
এছাড়াও সকল আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনের আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে যাত্রীরা এখন সহজেই বাংলাদেশ রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আগাম টিকিট সংগ্রহ করতে পারবেন।
স্থানীয় যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে সোনাতলা স্টেশনে অনলাইন টিকিট সুবিধা চালুর দাবি ছিল। নতুন এই উদ্যোগের ফলে যাত্রীদের সময় ও হয়রানি দুটিই কমবে। বিশেষ করে ঈদ, ছুটি ও উৎসব মৌসুমে টিকিট সংগ্রহ আরও সহজ হবে বলে আশা করছেন তারা।
স্টেশন সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল সেবার আওতায় সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। অনলাইনে নিবন্ধিত যাত্রীরা এখন থেকে নির্ধারিত নিয়মে সহজেই আন্তঃনগর ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।