রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় জনতা গাঁজাসহ মো. সুলতান সিকদার (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
শনিবার (০৯ মে) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ দৌলতদিয়া রবিউল্লাহ বেপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাজাঁসহ আটক মাদক কারবারি মো. সুলতান সিকদার একই এলাকার মৃত নায়েব আলী ডাক্তারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এসময় স্থানীয় জনতার মাধ্যমে আটক সুলতান সিকদারের হেফাজত থেকে বইয়ের পৃষ্ঠার কাগজে মোড়ানো ছোট-বড় ৬০টি পুরিয়ায় গাঁজা উদ্ধার করা হয়। এবং উদ্ধারকৃত গাঁজা ডিজিটাল যন্ত্রে পরিমাপ করে দেখা যায় মোট ওজন ২০০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে মাদক কারবারি সুলতান স্বীকার করেন, তিনি বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা নিয়ে সেখানে অবস্থান করছিলেন। পরে স্থানীয়রা তাকে সন্দেহ করে আটক করে।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়েরের করে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আমার বাঙলা/আরএ