মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর শহরের উপশহর এলাকায় দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৫ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, উদ্ধার হওয়া জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

রোববার সকাল থেকে শুরু হয়ে সোমবার বিকেল পর্যন্ত চলা এ অভিযানে উপশহরের গাবতলা মোড়, বি-ব্লক, সি-ব্লক, হাইকোর্ট মোড় ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে বিভিন্ন বসতঘর, দোকান, কারখানা এবং রাজনৈতিক দলের আঞ্চলিক কার্যালয়ও ছিল।

গৃহায়ন কর্তৃপক্ষ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়ার পাশাপাশি মাইকিং করেও জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এরপর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নামে।

অভিযানে নেতৃত্ব দেন গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান। তিনি জানান, বারবার সতর্ক করার পরও অবৈধ দখলদাররা জমি ছাড়েননি। ফলে সরকারি সম্পত্তি উদ্ধার করতে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। তবে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, তারা পর্যাপ্ত সময় বা কার্যকর নোটিশ পাননি। তাদের দাবি, হঠাৎ উচ্ছেদে অনেক পরিবার বিপাকে পড়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন যশোর গৃহায়ন কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা ইমাদুল ইসলাম তুহিন, উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহম্মেদ সাকিব এবং উপসহকারী প্রকৌশলী রাসেল মিয়া।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।