মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ — জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতালের আবাসিক এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা অংশ নেন।
পরে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা ও কেক কেটে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার নেত্রী ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স প্রমিলা বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ঝুলন দত্ত, মেডিকেল অফিসার ডা. মেহের নিগার সুলতানা, ডা. সঙ্গীতা বৈরাগী, সিনিয়র স্টাফ নার্স সেলিনা তালুকদার, সিনিয়র স্টাফ নার্স খাতুন আসমা খাতুন প্রমুখ ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।