মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ে সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট বাজারে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক সিডের ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট বাজারের ডিলার নাসিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল ইসলাম।
কর্মশালায় দিনাজপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোফাখায়রুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের উন্নতমানের বিভিন্ন বীজ—ধান, ভুট্টা, গম, সরিষা, সবজি ও মৌসুমি ফসলের বীজের গুণাগুণ, সঠিক ব্যবহার পদ্ধতি এবং ফলন বৃদ্ধিতে এসব বীজের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
কর্মশালায় বক্তারা কৃষিখাতে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি টেকসই কৃষি পদ্ধতির গুরুত্ব এবং পরিবেশবান্ধব চাষাবাদে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, অন্যদিকে পরিবেশ দূষণ কমে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিও হ্রাস পায়। এছাড়াও এ সময় কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের মনিটর অফিসার সেলিম রেজা, সিনিয়র টেরিটোরি সেলস অফিসার রুহুল আমিন এবং টেরিটোরি সেলস অফিসার আহমেদ সুলতানুজ্জামান।
কর্মশালায় এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবমুখী দিকনির্দেশনা গ্রহণ করেন। পরে কর্মশালায় উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি বীজ ও জৈব বালাইনাশক উপকরণ বিতরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।