শুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ভারত, জ্বালানি, পেট্রোল

ঢাকা ইনফো২৪
মে ১৫, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আজ শুক্রবার (১৫ মে) পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ রুপি করে বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা যায়, দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪ দশমিক ৭৭ রুপি থেকে বেড়ে ৯৭ দশমিক ৭৭ রুপি এবং ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে ৯৯ দশমিক ৬৭ রুপি হয়েছে।

অন্যান্য শহরগুলিতেও পেট্রোলের দাম সংশোধন করা হয়েছে, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৮ দশমিক ৭৪ রুপি, মুম্বাইয়ে ১০৬ দশমিক ৬৮ রুপি এবং চেন্নাইয়ে ১০৩ দশমিক ৬৭ রুপি হয়েছে।  প্রতি লিটারে দাম ২ দশমিক ৮৩ থেকে ৩ দশমিক ২৯ রুপি পর্যন্ত বেড়েছে।

ডিজেলের দামেও ব্যাপক বৃদ্ধি দেখা গেছে, কলকাতায় প্রতি লিটার ৯৫ দশমিক ১৩ রুপি, মুম্বাইয়ে ৯৩ দশমিক ১৪ রুপি এবং চেন্নাইয়ে ৯৫ দশমিক ২৫ রুপিতে পৌঁছেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।