শুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই

ঢাকা ইনফো২৪
মে ১৫, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। গত ১৩মে (বুধবার) অন্তর্বর্তীকালীন কমিটি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৪ জুলাই মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিকাল ৫টায় নির্বাচন সংক্রান্ত বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হবে। এবং নির্বাচনে সদস্যদের ভোটে ১জন সভাপতি, ১জন সহ-সভাপতি, ১জন সম্পাদক, ১জন অর্থ-সম্পাদক ও ০২জন সদস্য নির্বাচিত হবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীকে সমবায় সমিতি আইন ২০০১ এর ১৮ (৮) ও ১৯, ৩৭ ধারা এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ২২,২৪ ও ২৮ বিধি অনুযায়ী যোগ্য হতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এবিষয়ে সংগঠনটির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মোঃ আলী আকবর বলেন, আগামী অনুষ্ঠিতব্য নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।