
প্রতীকী ছবি
জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় মিয়াগি প্রিফেকচারের উপকূলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেএমএ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ২২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের নিচে, মিয়াগি উপকূলের কাছাকাছি এলাকায়। এর অবস্থান ছিল ৩৮.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৪২.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার।
প্রাথমিকভাবে মিয়াগি প্রিফেকচারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জাপানের ভূমিকম্প স্কেলে ‘লোয়ার ৫’ মাত্রা রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে নিশ্চিত করেছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি।