রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

মুন্সীগঞ্জে ভাগ্নিকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে, মামা আটক

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে ১০ বছরের এক শিশুকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামা রাজা মিয়া(৩৫) বিরুদ্ধে । এ ঘটনায় ঘটনাস্থলে থেকে রাজা মিয়াকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ ।

শনিবার(১৬ মে) বিকাল ৩ টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহত শিশুর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয় । বিকাল ৪ টায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ । এ সময় ঘটনার জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ ।

নিহত শিশুর ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের পুত্র । প্রায় ৬ বছর ধরে রাজা মিয়া নিহত শিশুর পরিবারের সঙ্গে বসবাস করতেন।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো.শাহ আলী ও বালুচর ইউনিয়নের ১,২,৩ নং ওয়র্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান,‘নিহত শিশুকে ধর্ষনের পর হত্যার আলামত পাওয়া গেছে ।
ঘটনার পর এলাকায় জনতার উত্তেজনা শুরু করে । পুলিশ দ্রুততার সাথে সৎ মামা রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় ।
এ ঘটনায় পরিবারের সদস্যদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত রাজা মিয়ার শাস্তি দাবী করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে । এ ঘটনায় সৎ মামা আটক আছে । মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।