চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৭৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে পারকি সমুদ্র সৈকত এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এই অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বৈধ কাগজপত্র না থাকায় লুসাই পার্ককে ২৫ হাজার টাকা এবং সি ভিউকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যেসব প্রতিষ্ঠান অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় আনোয়ারা থানা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।