বাংলাদেশ রেলওয়ে পুলিশ রেলওয়ে সম্পদের নিরাপত্তা, রেলওয়ে যাত্রীদের ও প্লাটফর্ম নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন সময় বিশেষ অভিযান পরিচালনা করে থাকে।
তারই ধারাবাহিকতায় ইং ১৭/০৫/২০২৬ তারিখ দুপুর ১১.৫০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে পুলিশ ফাড়ীর এসআই (নিরস্ত্র) মোঃ শাহ আলম মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১নং প্লাটফর্মে টিকিট কাউন্টারের সামনে হতে ২৩(তেইশ) আসন বিশিষ্ট ১১(এগারো)টি টিকিট সহ দুইজন টিকিট কালোবাজারী আটক করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন আব্দুল হাকিম (৪৮), পিতা-দানু মিয়া, মাতা-সাজেদা বেগম, সাং- কলেজপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া। কালু মিয়া (৩৮), পিতা-মৃত সাচ্চু মিয়া, মাতা-কহিনুর বেগম, সাং-উত্তর মৌড়াইল, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তীতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ২৫০/-(দুইশত পঞ্চাশ) টাকা এবং ০২(দুই) মাস করে কারাদন্ড প্রদান করেন।