সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

আজও উত্তাল ডুয়েট: ভিসির নিয়োগ বাতিলে অনড় শিক্ষার্থীরা

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের নিয়োগ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শিক্ষার্থীদের একটি বড় অংশ।

রোববার (১৮ মে) সকাল ৮টার পর থেকেই বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রধান ফটকের সামনে অবস্থান নেন। পরে তারা ভিসির নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ডুয়েট ক্যাম্পাস।

এর আগে রোববার রাতে শিক্ষার্থীরা এক ভিডিও বার্তায় নতুন ভিসির নিয়োগ বাতিলের দাবিতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনির হোসেন বলেন, “গতকাল আমাদের শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে নবনিযুক্ত ভিসি মোহাম্মদ ইকবাল। এমন রক্তখেকো ভিসিকে কোনোভাবেই ডুয়েট ক্যাম্পাসে প্রবেশ করতে দেবে না শিক্ষার্থীরা।”
আরেক শিক্ষার্থী মাহাতাব উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে যোগ্য কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ রাখবে শিক্ষার্থীরা।”

তবে আজ ভিসির সমর্থক কিংবা অন্য কোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে দেখা যায়নি।

পুলিশের বরাতে জানা গেছে, ডুয়েটের কয়েকজন সিনিয়র সাবেক ও বর্তমান শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করতে পারেন নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

তবে এ বিষয়ে জানতে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) বেলায়েত হোসেন জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য: গতকাল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসের কার্যালয়ে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীদের অবরোধ ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে কার্যালয়ে যেতে পারেননি। এসময় ভিসির প্রবেশ কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। তখন থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ডুয়েটে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।