Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা, ইফতার মাহফিল ও সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ মার্চ) বিকাল ৫টায় লোহাগাড়ার বটতলী স্টেশনে লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাজাদা মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি-অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ,যুগ্ম-সাধারণ সম্পাদক-কাইছার হামিদ তুষার,সাংগঠনিক সম্পাদ, এরশাদ আলম,অর্থ সম্পাদক -মোজাহিদ হোছাইন,

প্রচার সম্পাদক-এহতেশামুল হক, দপ্তর সম্পাদক-মোক্তার হোসেন,কার্যনির্বাহী সদস্য  যথাক্রমে -এম.এম. আহমদ মনির, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, দেলোয়ার হোসেন রশিদী, রায়হান সিকদার, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াহাব, সাত্তার সিকদার, ফাহাদ চৌধুরী, আতাউর রহমান মাসুদ, মোহাম্মদ ইউসুফ, মোছাদ্দেক হোসাইন ও আবু মোঃ আদ নাহিয়ান ,ফাহাদ বিন হাশেম। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করলে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।