Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে সৌদি আরবের খেজুর পেলেন ৭২ মাদরাসা ও এতিমখানা

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের ঝিনাইগাতীতে সৌদি আরব থেকে আসা খেজুর পেয়েছেন ৭২টি মাদরাসা ও এতিমখানা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে দুই কেজি করে খেজুর তুলে দেন ইউএনও মো. আল আমীন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের পক্ষ থেকে ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর উপহার দেওয়া ১৮ কার্টুন খেজুর ঝিনাইগাতী উপজেলার ৭২টি মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারির জন্যে বিতরণ করা হয়।

খেজুর বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম প্রমুখ।

ইউএনও মো. আল আমীন বলেন, এ উপজেলায় ১৮ কার্টুন খেজুর বরাদ্দ এসেছিল। খেজুরগুলো সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।