রবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হরমুজে নিয়ম না মানলে পরিণতি ভোগের হুঁশিয়ারি ইরানের

ঢাকা ইনফো২৪
মে ৩১, ২০২৬ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে বাণিজ্যিক ও সামরিক জাহাজের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। নির্ধারিত নিয়ম না মানলে জাহাজের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে তেহরান।

শনিবার (৩০ মে) ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া জানায়, ‘হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। সব বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারকে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, এসব বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। একইসঙ্গে ওই অঞ্চলে অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীকেও সতর্ক করেছে ইরান; সামুদ্রিক চলাচলে যেকোনো হস্তক্ষেপের জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই ঘোষণা এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে জানান, ইরান প্রশ্নে শিগগিরই ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেওয়া হবে। তবে বৈঠকের পর কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগায়ি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত থাকলেও ‘কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।’ অন্যদিকে পেন্টাগন প্রধান পিট হেগসেথ সতর্ক করে দিয়েছেন, সন্তোষজনক চুক্তি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ পুনরায় শুরু করতে ‘সম্পূর্ণ সক্ষম।’

সূত্র: আল জাজিরা

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।