মঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২, ২০২৬ ২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের সহধর্মিনী ওমেন্স ইঞ্জিনিয়ারর্স চ্যাপ্টার (আইইবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন বলেন, তরুণ সমাজকে মাদক এবং কিশোরীদের বাল্যবিবাহ কিশোরদের ইভটিজিং বিরোধী এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই প্রতিপাদ্য সামনে রেখে তারা সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, খেলাধুলা ও সামাজিক সচেতনতার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

০১ জুন সোমবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন একাদশ বনাম ছেংগারচর পৌরসভা একাদশ অংশগ্রহণ করেন। ফতেপুর পশ্চিম ইউনিয়ন একাদশ ২-০ গোলে ছেংগারচর পৌর একাদশকে‌ হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফতেপুর পশ্চিম ইউনিয়ন একাদশের পক্ষে রাসেল-৩টি গোল‌ দিয়ে সেরা খেলোয়াড় হিসেবে ট্রফি গ্ৰহন করেন।

মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ওমেন্স ইঞ্জিনিয়ারর্স চ্যাপ্টার (আইইবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।

এ সম উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আশ্রাফুল আলম সরকার প্রমুখ।
শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।