মঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ২, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে তীব্র গরম ও প্রখর রোদের মধ্যে ছাগল বিক্রি করতে এসে হিট স্ট্রোকে আযরত আলী ওরফে আজাদ (৫০) নামে এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ছাগলের বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আযরত আলী পীরগঞ্জ উপজেলার ভোমড়াদহ ইউনিয়নের গাড়াধাপ গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ছাগল কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোমড়াদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মজিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে শিবগঞ্জ বাজারে ছাগল বিক্রির জন্য অবস্থান করছিলেন আযরত আলী। দীর্ঘ সময় প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে সহযোগিতার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত তাপমাত্রা ও রোদের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যান।

এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া দুপুরের প্রখর রোদে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং অতিরিক্ত গরমে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।