বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বিশ্ববাজারে কমল তেলের দাম

ঢাকা ইনফো২৪
জুন ৪, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শেষ করার জন্য একটি বৃহত্তর চুক্তির আশা বেড়ে যাওয়ায় এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনা বাড়ায় কমেছে তেলের দাম।

প্রতিবেদনে বলা হয়, জিএমটি সময় ১০টা ২২-এ ব্রেন্ট ফিউচারস ব্যারেলপ্রতি তেলের দাম ১.১৪ ডলার বা ১.২ শতাংশ কমে ৯৬.৬৭ ডলারে নেমে আসে। 

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯০ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ৯৫.১২ ডলারে দাঁড়ায়।

এর আগে কুয়েতে ইরানের হামলা এবং হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়া এই দাম প্রায় দুই শতাংশ বেড়েছিল। তবে একদিনের ব্যবধানে আজ আবারও কমেছে তেলের দাম।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।