শনিবার , ৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ার টানে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

ঢাকা ইনফো২৪
জুন ৬, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পরকীয়ার টানে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

পরকীয়ার টানে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

পরকীয়ার টানে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও মায়ের পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ভারতের বেঙ্গালুরুতে স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় পুলিশ মোহনকে গ্রেপ্তার করেছে। তবে শিশুটির মা প্রিয়াঙ্কা এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

গত ২৪ মার্চ শিশুটি ভেন্নিলার মৃত্যু হয়। প্রায় তিন মাস পর বিষয়টি প্রকাশ্যে আসে, যখন শিশুটির বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শিশুটির বাবা প্রবীণ অভিযোগে  দাবি করেন, তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার প্রেমিক মোহন ভেন্নিলার মৃত্যুর জন্য দায়ী।

পুলিশ সূত্রে জানা যায়, দাভানাগেরের বাসিন্দা প্রবীণ ২০০৭ সালে প্রিয়াঙ্কাকে বিয়ে করেন। দম্পতির ১৭ ও ৫ বছর বয়সী দুই মেয়ে রয়েছে।

তদন্তে উঠে এসেছে, কয়েক বছর আগে প্রিয়াঙ্কা তার কলেজের বন্ধু মোহনের সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু করেন। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা একসঙ্গে বসবাস শুরু করেন।

দাম্পত্য কলহের জেরে প্রিয়াঙ্কা একাধিকবার বিবাহবিচ্ছেদের দাবি তোলেন এবং পরে ছোট মেয়ে ভেন্নিলাকে নিয়ে মোহনের সঙ্গে বসবাস করতে শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, শিশুটিকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।