শনিবার , ৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

ঢাকা ইনফো২৪
জুন ৬, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন

৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন

ভারতের হিমাচল প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১০টা নাগাদ হিমালয়ের পার্বত্য এলাকায় কাঙরা ও চাম্বা জেলার সীমান্তবর্তী অঞ্চলে এই কম্পন হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ধার গোদোই এলাকায়। রাজধানী ধর্মশালা থেকে এর দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পন এতটাই তীব্র ছিল যে রাজ্যের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

হিমাচল প্রদেশের এই অংশটি ভূমিকম্পপ্রবণ এলাকা। কাঙরা ও চাম্বা জেলাকে কেন্দ্রীয় সরকার ‘সিসমিক জোন-৫’ এর আওতায় রেখেছে, যা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।