সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১ হাজার অসহায় মানুষের চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর শাহনেয়ামতুল্লাহ ইয়াতিমখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সভাপতি ডা. ময়েজ উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন নবাব গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকবর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন,।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা, রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন জানান, রোগীদের অপারেশন, ওষুধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি । দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ৯ জনের মেডিকেল টিম ক্যাম্পে চিকিৎসা প্রদান করছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, ১০০ জন করে পর্যায়ক্রমে রোগীদের অপারেশন করা হবে। সমাজের যারা অর্থের অভাবে চোখের অপারেশন করতে পারছে না মূলত এটি অনেক বড় উপকার এ অসহায় মানুষদের জন্য জানান ঢাকাস্থ । দরিদ্র অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে নিঃস্বার্থভাবে কাজ করছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।