সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা সদর উপজেলায় শামীম (৩৫) নামে এক মৌসুমি ব্যবসায়ীর মস্তা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকেবরগুনা সদর উপজেলার বড় গৌরীচন্না এলাকার একটি খালের কচুরিপানা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, রোববার (৭জুন) রাত থেকে নিখোঁজ হন শামীম। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির সামনে খালের পাড়ে রক্তের দাগ ও শামীমের ব্যবহৃত এক জোড়া জুতা দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়।পরে স্বজন ও স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে মস্তক বিহীন লাশ দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বরগুনা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মাথা
উদ্ধার করা সম্ভব হয়নি। মাথার সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

নিহতের স্বজনরা জানান, শামীমের সাথে কারও কোনো শত্রুতা ছিল না।কে বা কারা এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তারা বুঝতে পারছেন না।ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল আলীম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।