সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজাতে দলমত মানুষের ঢল নেমে আসে। জানাজা মাঠ ছাড়িয়ে মুসল্লিরা আশপাশের সড়ক, অলিগলিসহ বাসাবাড়ির উঠানে দাঁড়িয়ে জানাজায় শরিক হন।

আজ সোমবার (৮ জুন) বেলা ১১টায় মাধখলা গ্রামে তাঁর বাড়ির পাশে এ জানাজা অনুষ্ঠিত হয়। এসময় ভাইয়ের শোকে মৃত্যুবরণ করা আনিছের বোনেরও জানাজা অনুষ্ঠিত হয়।

টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা আনিছকে শেষ বারের মতো দেখতে ও জানাজাতে অংশে নিতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে থাকেন। জানাজাতে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মানুষের ঢল নেমে আসে।

জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, আওয়ামীলীগ, শিক্ষক, আলেম সমাজ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য, আনিছুর রহমান (৬২) গতকাল রোববার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শ্রীপুর পৌরসভার ২০২৪ সালের ১৮ আগস্ট অর্ন্তবর্তীকালীন সরকার সারাদেশের ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এসময় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানকেও অপসারণ করা হয়। বিগত আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে আনিছুর রহমান জনসম্মুখে আসেননি। এরই মাঝে তিনি ডায়াবেটিস, কিডনীসহ শারিরীক নানা ধরণের জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন। কিডনী সংক্রান্ত জটিলতায় নিয়মিত তিনি হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করাতেন। গত রোববার তাকে ডায়ালাইসিস করাতে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়া হয়। ডায়ালাইসিস চলাকালীন সময়ে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মেয়র আনিছুর রহমানের মৃত্যুর খবরে বাড়িতে পৌঁছালে তার বড় বোন রাশিদা খাতুন জ্ঞান হারান। এসময় তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।