সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এডিপির উদ্যোগে সাত শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটি পর্যায়ক্রমে ২২ হাজার গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।

আজ সোমবার (৮ জুন) সকালে নান্দাইল এডিপি কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এডিপি ম্যানেজার সাগর জন কস্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজি, মজুমদার প্রবাল, শামসুজ্জামান বাবুল, রমেশ কুমার পার্থ,হান্নান আল আজাদ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সাগর জন কস্তা বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল উপজেলায় সবুজায়ন কার্যক্রম জোরদার করতে সংস্থাটি কাজ করছে। এ লক্ষ্যে ২২ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বিতরণকৃত চারাগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য শিশু ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।