মঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে তরুণের মৃত্যু, শোকের ছায়া কানাইকান্দরে

ঢাকা ইনফো২৪
জুন ৯, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে জমিতে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পশ্চিমপাড়া (স্কুলপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন কানাইকান্দর পশ্চিমপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি জমিতে চড়াতে দেওয়া হাঁস আনতে যান সাব্বির। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বজ্রপাত সরাসরি একটি মেহেগুনী গাছ ও সাব্বিরের ওপর পড়লে সাব্বির গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। এবং গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে। লোকজন ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে হাঁস আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ছেলেটি মারা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছি। তরুণ সাব্বিরের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কানাইকান্দর স্কুলপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।