মঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঢাকা ইনফো২৪
জুন ৯, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীঘিনালা জোন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসব শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও বিদ্যালয়মুখী হতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

দীঘিনালা জোন সূত্রে জানা যায়, ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি’র দিকনির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ ত্রিপুরা বলেন, ‘দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমরা চাই- সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকুক।’

দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, এসইউপি, পিএসসি বলেন, ‘পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। দুর্গম এলাকার অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে পড়ে—আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।