মঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

১৯০০পিস ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রদল নেতা আটক

ঢাকা ইনফো২৪
জুন ৯, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকা থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং সুজন হাওলাদার নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল ৫টার দিকে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চৌকস দল পৌরসভা খোন্তাকাটার বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবদুল্লাহ আল নোমান জনি গাজী(২৯) ও সুজন হাওলাদার(২৮) কে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করা হয় ও ইয়াবা বিক্রির নগদ ৬০ টাকা উদ্ধার করেন।

আটক আবদুল্লাহ আল নোমান (জনি গাজী) আমতলী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।