এই দেশে একটা ষড়যন্ত্র চলছে,সবাই মিলে মোকাবিলা করতে হবে ,,এমপি কামরুল সুনামগঞ্জ প্রতিনিধি এই দেশে একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবিলা জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলছেন একা পারবো না আমরা পারবো, আপনারা যারা আছেন সকলে মিলে পারব বলে জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি আরও বলেন,এই সরকারের পাশে থাকতে হবে। আপনাদের এমপির পাশে থাকতে হবে, আপনাদের উন্নয়নের জন্য। তিনি আরও বলেন,সাংবাদিক,মিডিয়া ব্যক্তিত্ব ও ফেইসবুক যোদ্ধা যারা আছেন যে কোনো বিষয় লেখার আগে বুঝে শুনে লিখবেন যেন আবার দলের বিপক্ষে না যায়,আপনাদের অনেক বক্তব্য আমাদের স্ববিরোধ হয়ে যায়। এই গুলি করা যাবে না।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হওরে ফ্যাসিস্ট সরকারের আমলে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের যে সকল নেতা- কর্মীরা মামলা হামলা ও কারা নির্যাতিত নেতা-কর্মীদের সম্মানে এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে” মিলন মেলায় প্রধান অতিথি বক্তব্য কথা গুলো বলেন।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের আয়োজিত সভায় কৃষকদল কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ জেলা কৃষকদল আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আনিসুল হক এর সভাপতিত্ব করেন।
এমপি জানান,আপনারা দূসময়ের কান্ডারী ছিলেন আপনাদের জন্য সামান্য সম্মাননা দেয়ার চেষ্টা করছি। একটু ভালবাসা,একটু সম্মান দেয়ার জন্য এই আয়োজন,মূল্যায়ন করা শুরু করেছি,আগামী দিন গুলোতে তৃনমুলের নেতা কর্মীদের যারা মিছিল মিটিংয়ে ছিল তাদের মূল্যায়ন করা হবে। দূসময়ে দূদিনে কেন্দ্র থেকে তৃনমুল পর্যায়ের নেতাদের মনে রাখতে হবে।
তাহিরপুর উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী সঞ্চালনায় এ সময় তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,রাখাব উদ্দিন প্রমুখ। এসময় বিগত ১৭ বছর আওয়ামী শাসনামলে যেসব নেতাকর্মী কারা নির্যাতিত এবং গায়েবী মামলায় লাঞ্চনার শিকার হয়েছেন চারটি উপজেলার নেতা কর্মীদের নিয়ে টাংঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রায় ৮ শত গায়েবি মামলার আসামী কারা নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ক্র্যাষ্ট বিতরণ করা হয়।