Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ভিজিএফের চালের সঠিক ব্যবহারের আহবান ফাহিম চৌধুরীর

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নকলায় পবিত্র-ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে ওই কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সরকারদলীয় সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। এসময় তিনি বলেন, সরকার যে চাল আপনাদের দিয়েছে সেগুলো পাইকারদের কাছে কমদামে বিক্রি না করে আপনারা খাবেন। বিনামূল্যে পাওয়া সরকারি চাল বিক্রি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, লাভবান হবে অন্যরা। তাই এগুলোর সঠিক ব্যবহার করতে হবে।

নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুঃস্থ, অসহায়, দুর্যোগ আক্রান্ত ও হতদরিদ্র ব্যক্তি বা পরিবারের মাঝে নকলা পৌরসভার আওতায় ৩ হাজার ৮৫ জনকে জনপ্রতি ১০ কেজি হারে সিদ্ধ চাল বিতরণ করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।