রবিবার , ১৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে আলেকজান্ডার পুশকিনের ২২৭ তম জন্মবার্ষিকী ও রুশ ভাষা দিবস উদযাপন

ঢাকা ইনফো২৪
জুন ১৪, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক রুশ সাহিত্যের জনক আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী এবং রুশ ভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, আলেকজান্ডার পুশকিন আধুনিক রুশ সাহিত্যের জনক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। তাঁর সাহিত্যকর্ম মানবিক মর্যাদা, স্বাধীনতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক পরিচয়ের চেতনায় সমৃদ্ধ এবং আজও বিশ্বজুড়ে পাঠকদের অনুপ্রাণিত করে। তিনি বলেন, পুশকিন দিবস উদযাপন শুধু একজন মহান সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা রুশ ভাষারও উদযাপন। ভাষা বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করে।

অধ্যাপক ড. আবদুস সালাম আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়কে সবসময় উৎসাহিত করে। সাহিত্যচর্চা, ভাষা শিক্ষা এবং জ্ঞানভিত্তিক বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে রাশিয়ান হাউসের অবদানের প্রশংসা করেন এবং রুশ ভাষা ও সাহিত্য অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আলেকজান্দ্রা এ. খেলভনয় বলেন, রুশ ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি বিশ্বমানের বিজ্ঞান, সাহিত্য ও প্রযুক্তির বিশাল ভাণ্ডারে প্রবেশের দ্বার। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রুশ ভাষা শিক্ষা উচ্চশিক্ষা, গবেষণা এবং পেশাগত উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করে। তিনি আরও বলেন, রাশিয়া সরকারের বৃত্তির মাধ্যমে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে রুশ ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং রাশিয়ান হাউসের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।