মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্তে ৮ জন নিহত

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের ক্রুসহ মোট আটজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে একটি নিয়মিত পরীক্ষামূলক মিশন চলাকালে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি আছড়ে পড়ার পরপরই আকাশজুড়ে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়, যা মাইলের পর মাইল দূর থেকেও দেখা যাচ্ছিল। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে কর্নেল জেমস হেইস সাংবাদিকদের বলেন, ‘আজ এডওয়ার্ডস বিমানঘাঁটি এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে।

আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।’

নিহতদের পরিচয় প্রকাশ না করে তিনি জানান, তারা সামরিক কর্মকর্তা, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারদের একটি সংমিশ্রনে একটি দল ছিলেন। বিমানঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে সেখান থেকে কারো বেঁচে ফেরা সম্ভব ছিল না।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।