মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ এবং নির্দিষ্ট ফি পরিশোধ করে লাইসেন্স গ্রহণ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মোটরযান মেরামত কারখানা স্থাপন বা পরিচালনা করতে পারবে না।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি স্পষ্ট করে জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৬৪(১) অনুযায়ী রাষ্ট্রীয় বা সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বেসরকারি সংস্থা লাইসেন্স ছাড়া এমন কারখানা পরিচালনার অনুমতি পাবে না। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিভাগের আওতাধীন এলাকায় লাইসেন্স নিতে আগ্রহীদের সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ১৫৭(১) অনুসরণ করতে হবে। এর আওতায় সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের (উপপরিচালক বা সহকারী পরিচালক, ইঞ্জিনিয়ারিং) কার্যালয়ে নির্ধারিত ফরম-৪০ পূরণ করে আবেদন করতে হবে, যা বিআরটিএর ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে।

লাইসেন্সের জন্য বিধি-১৫৬(৫) অনুযায়ী আবেদনপত্রের সঙ্গে একাধিক প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে কারখানার অটোমোবাইল কর্মীদের কারিগরি দক্ষতার প্রমাণপত্র, প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামের প্রাপ্যতার প্রমাণ, এবং অন্তত পাঁচটি যানবাহন রাখার উপযোগী পর্যাপ্ত জায়গার দলিল।

এছাড়া হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি, টিআইএন সার্টিফিকেট, আয়কর পরিশোধ সনদ, স্থানীয় জনপ্রতিনিধির সুপারিশপত্র এবং আর্থিক সক্ষমতার প্রমাণপত্রও আবেদনের সঙ্গে জমা দিতে হবে বলে জানানো হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।