মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার

ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় ভূকম্পনের তীব্রতা বেশি অনুভূত হতে পারে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া সংস্থাগুলো ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে পালু শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনায় ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। ফলে এ অঞ্চলের বাসিন্দারা ভূমিকম্পজনিত ঝুঁকি নিয়ে সবসময়ই সতর্ক থাকেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।