বুধবার , ১১ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা, কাদের ও ঢাকা ইনফোর রিজবিসহ ৮৬ জনের বিরুদ্ধে আশুলিয়ায় আরেক হত্যা মামলা

ঢাকা ইনফো২৪
জুন ১১, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক । ঢাকা ইনফো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শাকিল আনোয়ার নামে এক চাকরিজীবী নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ঢাকা ইনফোর বিশেষ প্রতিনিধি শাহরিয়ার রিজবিসহ ৮৬ জনকে আসামি করা হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে আশুলিয়া থানায় এই হত্যা মামলা করেন।

নিহত শাকিল আনোয়ার নওগাঁর আত্রাইের তেজনন্দী গ্রামের আবেদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার জিরানী একালায় বিট্রিশ টোব্যাকোতে কর্মরত ছিলেন। তার স্ত্রী এবং আশুলিয়ার ভাদাইল এলাকায় পরিবারের সঙ্গে থাকত।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বাইপাইল ওভারব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনে যোগ দিয়েছিলেন শাকিল আনোয়ার। দুপুর আড়াইটার দিকে ১-১০ নম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুম এবং প্ররোচনায় অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া দিয়ে আন্দোলকারীদের মারধর ও গুলি করেন। এতে শাকিলের কপালে ও চোখের বিভিন্ন অংশে গুলি লাগে। তাকে উদ্ধার শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল হাসপাতাল নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়।

মামলার বাদী সালমা আক্তার বলেন, আমার স্বামীকে যারা মেরে ফেলেছে, আমি তাদের বিচার চাই। যে এলাকায় সে মারা গেছে, সেখানকার হিতাকাঙ্ক্ষীসহ সবাই মিলে একটা পরামর্শ করে মামলাটি করেছি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) অপারেশন শফিকুল সুমন জানান, গত ১১ জুন দুপুরে সালমা আক্তার বাদী হয়ে ৮৬ জনের নামে মামলা করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন