বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী ৭ জুলাই

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে। পরদিন ৭ জুলাই থেকে তাদের আনুষ্ঠানিক ক্লাস শুরু হবে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জুলাই (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, একাডেমিক নিয়মকানুন ও ক্যাম্পাস জীবন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

একই দিনে সংশ্লিষ্ট অনুষদের ডিনদের তত্ত্বাবধানে অনুষদভিত্তিক এবং হলের প্রভোস্টদের ব্যবস্থাপনায় হলভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানের সময় ও স্থান স্ব স্ব অনুষদ ও হল কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

নবীন শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৫ জুলাই (রোববার) সকাল ৯টা থেকে তারা নিজ নিজ হলে উঠতে পারবেন। এছাড়া মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য লটারির মাধ্যমে হল বরাদ্দ দেওয়া হবে। এ সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দিন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সব ধরনের ক্লাস ও চলমান পরীক্ষাসমূহ (যদি থাকে) স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) কৃষিবিদ ড. ফারুক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবার প্রতি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।